নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৬:২৯:২২
নির্বাচন কমিশনের পথে তারেক রহমান
শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ছেড়ে যায়। নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম লেখাবেন তারেক রহমান। সকল বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।