নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৭:৩০:১৪
তারেক রহমান
শনিবার ২৭ ডিসেম্বর দুপুর ১টা দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে পৌঁছান তিনি।
জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। ইসিতে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করবেন।
ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে ইতোমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়।