নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৬:১৫:১৮
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শনিবার ২৭ ডিসেম্বর বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সেখানে কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ ছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তাৎব্যবস্থা জোরদার করা হয়েছে। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।