নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:১৭:৪৪
সিলেট আলিয়া মাদরাসা মাঠ
আনুষ্ঠানিকভাবে সিলেটে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠের পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।