নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:২৫:৩৮
সিদ্ধার্থ
২০১২ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কোনো তারকাসন্তান নন, বরং আউটসাইডার হিসেবেই যাত্রা শুরু করেছিলেন তিনি। আজ ১৬ জানুয়ারি এই তারকার ৪১তম জন্মদিন। ক্যারিয়ারের চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি শুধু একজন সফল অভিনেতাই নন, বরং অঢেল সম্পত্তির মালিকও বটে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৫ কোটি টাকায়। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য তিনি ১৫ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের জগতেও তার চাহিদা তুঙ্গে। নামী সব ব্র্যান্ডের প্রচারণার জন্য তিনি ২ থেকে ৩ কোটি টাকা নিয়ে থাকেন।