মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ প্রতিনিধি :
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ রাত ০৭:৪৩:৩০
সেনবাগে আল-জাহিদ ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
সেনবাগের আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের আওতাধীন আল-জাহিদ ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসার নতুন ভবনে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন, অভিভাবক সমাবেশ ,হাফেজে কুরআন ছাত্রদের পাগড়ী প্রদান ও ছাত্র-শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মোঃ জাহিদুল ইসলাম।
আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ব বশির উল্লাহ চৌধুরী রিপনের সভাপতিত্বে ও বোরহান সাদী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন-বাংলাদেশ প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোহাম্মদ উল্লাহ জুবায়ের ও হাজ্বী নজির আহমদ ।
উদ্বোধনী বক্তারা কুরআনের আলোকে আদর্শ, নৈতিক ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। এবং দ্বীনি শিক্ষা বিস্তারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই একটি সুন্দর সমাজ বিনির্মাণের আহবান জানান।