মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ রাত ০৯:০২:১১
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন জয়নুল আবদিন ফারুক
সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারা অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৭ জুলাই ২০২৬) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ আযম খানকে নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন—
সংসদ সদস্য ইনামুল হোসেন (ঢাকা-৬)
সংসদ সদস্য মোঃ ফখরুল রহমান (কিশোরগঞ্জ-৪)
সংসদ সদস্য মোঃ মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬)
সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২)
অর্থ বিভাগের সচিব
শিল্প মন্ত্রণালয়ের সচিব
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব
এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এটি অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ গেজেটে প্রকাশিত এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ মনিরুজ্জামান কচুয়াল স্বাক্ষর করেন।