পাবনা প্রতিনিধি
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ রাত ০৭:৫২:৪৩
পাবনায় অস্ত্র-গুলিসহ আটক ৪
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও অন্যান্য সরঞ্জাম সহ চারজনকে আটক করেছে র্যাব সদস্যরা। সোমবার (০৬ জুলাই) ভোর চারটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-ঈশ্বরদী উপজেলার নতুন রুপপুর দক্ষিনপাড়া গ্রামের সুপ্ত ইসলাম জীবন (২৬), একইগ্রামের চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রুপপুর বিবিসি বাজার গ্রামের বাঁধন ইসলাম (২৩) ও একই গ্রামের শাকিল হোসেন (৩০)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ঈশ্বরদী উপজেলার চর রুপপুর এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
অভিযানে উল্লেখিত চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি হাত চাপ ব্লেড, ১টি ইলেকট্রিক সুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড, ১০০টি এয়ারগান কার্তুজ ও ২টি মোটরসাইকেল।
এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।