মোয়াজ্জেম হোসেন মালদার, ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ রাত ০৮:১৫:১০
ফেনী সীমান্তে ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৯৬ হাজার টাকা মূল্যের ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি।
(৯ জুলাই) বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর বিশেষ টহল দল কর্তৃক ফেনী জেলার ফুলগাজী উপজেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য ফুলগাজী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির সুত্র জানিয়েছেন।
সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।