দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮০৪ জনে।এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৩৩ জনে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামে মোট ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ জন।
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৩ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৬৮। বুধবার সকাল ৮ থেকে আগের ২৪ ঘণ্টায় ১১১ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৬৬ জন। উল্লেখ্য, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ঢাকা বিভাগে ২৩৯ জনের মৃত্যু হয়েছে । যা বিভাগীয় পরিসংখ্যানে সর্বোচ্চ। তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাজশাহী বিভাগ, যেখানে মৃত্যু হয়েছে ৮৭ জনে।
৩ দিন আগে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে দেশজুড়ে ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬ জন। আর ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৩৬ জন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬৮ হাজার ৭৮২ জন।
৪ দিন আগে
গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৭ জন। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫২ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪০ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬০ জনের মৃত্যু হলো।পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি হামের প্রকোপ ঢাকা বিভাগে। এই বিভাগে ৩৯ হাজার ৮৯৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ১১৭ জনের।
৬ দিন আগে