বিনোদন ডেস্ক
প্রকাশ : ৯ মে ২০২৬ সকাল ১১:৫২:২৮
নুসরাত ফারিয়াকে নিয়ে দুবাই যাচ্ছেন জায়েদ খান
এবার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে দুবাইয়ের দর্শক মাতাবেন জায়েদ খান। তাঁরা আগামী ১৭ মে অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইটে পারফর্ম করবেন। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই তারকার সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেন, খুব দ্রুতই আমি দেশে ফিরতে পারছি না। অনেকদিন ধরেই আমেরিকায় রয়েছি। তবে এবার সুযোগ এসেছে এশিয়ায় যাওয়ার। চলতি মাসে দুবাইয়ে যাচ্ছি একটি অনুষ্ঠানে অংশ নিতে। আমার সঙ্গে থাকবেন নুসরাত ফারিয়া। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এই মেলায় বিশ্বের ২০টিরও বেশি দেশের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশ নেয়। তিন দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিনে আয়োজিত হবে রাজকীয় গালা নাইট।