বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬ দুপুর ০১:২৭:২৪
চাপ দিয়ে নির্বাচনি প্রচারণায় নিয়েছিলেন মমতা, ইঙ্গিত শ্রাবন্তীর
পশ্চিমবঙ্গে পালাবদল হতেই ভোল বদল চলছে টলিউডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একাধিক তারকা রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় দিলেন চাপ প্রয়োগ করে মমতার নির্বাচনি প্রচারণায় নেওয়ার ইঙ্গিত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করছিলেন শ্রাবন্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই কি প্রচারে গিয়েছিলেন? এ বিষয়ে নায়িকার স্পষ্ট বক্তব্য, ‘আমি একজন শিল্পী। আর একজন শিল্পী হিসাবেই গিয়েছিলাম, প্রচারে শিল্পীদের ওপর অনেক চাপ থাকে। আমি ছাড়াও অনেকেই দিদির আহ্বানে প্রচারে গিয়েছিলেন। আমি তো নগণ্য। ভোটের প্রার্থিতালিকা প্রকাশের আগে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, আমি প্রার্থী হচ্ছি কি না। আমি তো দলে যোগ দিইনি। কারণ, আমি জানি আমি হব না।’