বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪০:১৪
সালমানের জন্য আমিশার আফসোস
সম্প্রতি বলিউড বাবলের এক সাক্ষাৎকারে অজানা কথা প্রকাশ করলেন অভিনেত্রী আমিশা প্যাটেল । বললেন সালমান খানের ‘তেরে নাম’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। যেখানে ভাইজান নিজে তাকে সিনেমার গল্প বলেছিলেন, কিন্তু তিনি একটি কারণে প্রস্তাব ফিরিয়ে দেন।
আমিশা প্যাটেল বলেন, ইশ, আমি যদি প্রস্তাব ফিরিয়ে না দিতাম। কিন্তু সেই সময়ে যখন সালমান প্রস্তাব দিয়েছিলেন, তখন কেবল গানগুলো তৈরি হয়েছিল এবং এটি ছিল সিনেমার ধারণা ও গল্প।
অভিনেত্রী বলেন, ভাইজান আমাকে গল্পটি বলেছিলেন, গানগুলোও শুনিয়েছিলেন। তখন তারিখ ঠিক ছিল না এবং কে পরিচালনা করবেন তাও জানা ছিল না। সালমান ‘তেরে নাম’ নিয়ে খুব উত্তেজিত ছিলেন। যখন সবকিছু চূড়ান্ত হলো, তখন সতীশ কৌশিক জি যুক্ত হলেন এই প্রজেক্টে। ততদিনে আমি অন্য প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়ি।