নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫৯:৩০
বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জনের প্রাণহানি
সারাদেশে বজ্রপাতে অন্তত ১২ জনের নিহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, বগুড়ায়ে একজন, নাটোরের সিংড়ায় একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে।
জানা গেছে, নাটোর জেলার সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে একজন নিহত হন। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে দুইজন মারা গেছেন।
এছাড়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় রান্নার সময় বজ্রপাতে মর্জিনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়। বগুড়া জেলার গাবতলীর সোনারাই এলাকায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। অন্যান্য জেলাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।