বিনোদন ডেস্ক
প্রকাশ : ৪ মে ২০২৬ সকাল ১১:২২:২৭
বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজয়ের দল
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনার শুরুতেই চমক দেখাচ্ছেন অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে তামিলরা ভেত্রি কাঝাগম (টিভিকে) এগিয়ে থেকে দ্রাবিড় মুন্নেত্র কা ঝা গমকে (ডিএমকে) পিছনে ফেলেছে। এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন ডিএমকে, বিজেপি জোট (এআইএডিএমকে) ও টিভিকে মুখোমুখি লড়াই করছে। বিজয় পেরাম্বুর আসনে এগিয়ে থাকলেও তিরুচিরাপল্লী ইস্ট আসনে এখনও পিছিয়ে। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে টিভিকে এআইএডিএমকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে, যদিও এখন পর্যন্ত অনেক জায়গায় ডিএমকে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে চলচ্চিত্র জগতের তারকাদের রাজনীতিতে প্রবেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই প্রেক্ষাপটে বিজয়ের উত্থানে নতুন করে আলোচনায় এসেছে এম জি আর ফ্যাক্টর। তিনি এই অবস্থান ধরে রাখতে পারলে এম জি রামাচন্দ্র এবং জে জয়ললিতার পর তৃতীয় বড়ো অভিনেতা ও রাজনীতিবিদ হিসেবে রাজ্যে গভীর প্রভাব ফেলতে পারেন।