বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৪:১৬
১০০ কোটির মাইলফলকে অক্ষয়ের ‘ভূত বাংলা’
মুক্তির মাত্র ৯ দিনেই হরর-কমেডি ‘ভূত বাংলা’ সিনেমাটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভূতুড়ে ঝড় তুলেছে। ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ প্রথম সপ্তাহেই আয় করে প্রায় ৮৪ কোটি রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহেও একই ধারাবাহিকতা বজায় রেখেছে সিনেমাটি। রোববার সকাল পর্যন্ত প্রাথমিক হিসাব অনুযায়ী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০০ দশমিক ৯৮ কোটি রুপিতে। জানা গেছে, ‘ভূত বাংলা’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২০ কোটি রুপি। সেই হিসেবে মুক্তির অল্প সময়ের মধ্যেই বিনিয়োগের বড়ো অংশ উঠে এসেছে। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’রতথ্য বলছে, দ্বিতীয় রোববারে সিনেমাটির আয় ১৩ থেকে ১৫ কোটি রুপির মধ্যে থাকতে পারে। ফলে খুব দ্রুতই এটি বাজেট ছাড়িয়ে লাভের মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।