নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ সকাল ১১:৩৩:৪১
থালাপতির ক্ষমতা ও সম্পর্ক নিয়ে জ্যোতিষীর মন্তব্য
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে তার নাম জড়িয়েছে। বিধানসভা নির্বাচনে বিজয়ের ঐতিহাসিক জয়ের পর তৃষার বাঁধভাঙা উচ্ছ্বাস-এ আলোচনায় ঘি ঢেলেছে। বিজয়-তৃষার সম্পর্ক, বিজয়ের ক্ষমতার স্থায়িত্ব নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষী বেণু স্বামী। জ্যোতিষী বেণু স্বামী বলেন, “অভিনেত্রী তৃষা কৃষ্ণানের গ্রহগত প্রভাবের সঙ্গে থালা পাতি বিজয়ের রাশিফল গভীরভাবে যুক্ত। বিজয়ের জীবনে যদি তৃষা না থাকতেন, তাহলে তামিলনাড়ুতে তার রাজনৈতিক সাফল্য সম্পূর্ণ ভিন্ন হতে পারত।”তামিলনাড়ুর রাজনীতি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জ্যোতিষী বেণু স্বামী। মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়ের ক্ষমতার স্থায়িত্ব নিয়ে এ জ্যোতিষী বলেন, “থালাপাতি বিজয় মুখ্যমন্ত্রী হলেও তার সরকার খুব অল্প সময়ের মধ্যে অস্থিরতার মুখে পড়তে পারে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই তামিলনাড়ুতে আবারও নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।”থালাপাতি বিজয় ও তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জ্যোতিষী বেণু স্বামী বিস্ফোরক মন্তব্য করেছেন। এ জুটির সম্পর্ককে ‘এক নাড়ি কম্বিনেশন’ বলে মন্তব্য করেছেন। জ্যোতিষশাস্ত্রে এক নাড়ি কম্বিনেশন হলো—“বর-কনের জন্ম নক্ষত্র যখন একই নাড়ির অন্তর্গত হয়, তখন তাকে এক নাড়ি কম্বিনেশন বা নাড়ি দোষ বলা হয়।”এ বিষয়ে জ্যোতিষী বেণু স্বামী বলেন, “বিজয়-তৃষার এই যোগ একদিকে যেমন বিশাল সাফল্য এনে দিতে পারে, তেমনই অপ্রত্যাশিত সমস্যাও তৈরি করতে পারে।”