নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:২১:৫৯
রাফসানের প্রাক্তন স্ত্রী এশা
দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই তারকা জুটির প্রেম এবার পরিণয়ে রূপ নিয়েছে।
এদিকে প্রাক্তন স্বামীর বিয়ের দুইদিন পর নীরবতা ভেঙেছেন রাফসানের প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এশা। সামাজিক মাধ্যমে এক পোস্টে নাম উল্লেখ না করে এশা জানিয়েছেন, অতীতের পরিচয় পেছনে ফেলে নিজের ক্যারিয়ার এবং আত্মপরিচয় নিয়ে সামনে এগিয়ে যেতে চান।
বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না।