নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:২৮:৫৫
পূজা চেরি
চিত্রনায়িকার পূজা চেরির একটি ভিডিও নিয়ে হঠাৎ আলোচনা! মাত্র ১৬ সেকেন্ডের সেই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গেছে বেশ কৌতূহল। তাতে দেখা গেছে, গায়ে হলুদের সাজে পূজা চেরি; যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দেয়
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গ্রামীণ আবহে হলুদের অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ শাড়ি পরে নাচ-গানে মেতেছেন পূজা চেরি। পরে জানা যায়, বাস্তব কোনো বিয়ের অনুষ্ঠান নয়, তার নতুন সিনেমা দম এর শুটিংয়ের দৃশ্য এটি। সেই ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে।