নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:১৯:১৮
অভিনেতা শুভাশিস
অল্প বয়সী এক তরুণীর সঙ্গে প্রেম করছেন, টালিউডে এমন গুঞ্জন ছড়িয়েছে জনপ্রিয় প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে নিয়ে। সম্প্রতি সৈকতে সেই তরুণীর সঙ্গে দেখা যায় অভিনেতাকে। এরপর থেকেই গুঞ্জন শুরু। অতঃপর, নিজ মুখেই জানিয়ে দিলেন সত্যিটা! জানালেন, এই প্রেম বাস্তব জীবনের নয়, বরং পর্দার।