স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬ সকাল ১১:৪৬:০৯
মেসির জোড়া গোলে মায়ামির জয়
এমএলএসে দ্রুততম ১০০ গোল-অ্যাসিস্টের রেকর্ডের রেশ কাটতে না কাটতেই আবারও মাঠে নিজের জাদুকরী পারফরম্যান্স প্রদর্শন করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বুধবার (১৪ মে), এফসি সিনসিনাটির বিপক্ষে ৫-৩ গোলের এক রুদ্ধশ্বাস ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্টের মাধ্যমে ইন্টার মায়ামিকে জয় উপহার দিয়েছেন তিনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের খেলে মায়ামি। খেলার ২৪ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন অধিনায়ক মেসি। তবে বিরতির পর সিনসিনাটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেলে চাপে পড়ে মায়ামি। লুইস সুয়ারেজের সহায়তায় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ব্যক্তিগত জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি এদিন সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন মেসি। ম্যাচের শেষ দিকে হ্যাট্রিকের সুযোগ তৈরি হলেও এমএলএস কর্তৃপক্ষ সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করে। ফলে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৩ গোলের বড়ো জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।