নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ রাত ০৮:০২:২৮
পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
শারীরিক গুরুতর অসুস্থতা ও অসামর্থ্যের কারণ উল্লেখ করে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) স্পিকারের উদ্দেশ্যে লেখা ও স্বাক্ষরিত এই পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে জানা গেছে।পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং নতুন করে শনাক্ত হওয়া কঠিন ব্যাধির কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরিত পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।
তিনি আরও লিখেন, এমতাবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।