নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৬:৩৭:৩০
৩০ দিনে মক্কা, মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি ও দর্শনার্থীর আগমন
সৌদি আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান কর্তৃপক্ষ জানায়, হিজরি ১৪৪৭ সনের জুমাদিউস সানি মাসে মোট ৬ কোটি ৮৭ লাখ মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববী পরিদর্শন করেছেন।
কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় ৩ কোটি মুসল্লি মসজিদুল হারামে ইবাদত করেন। এর মধ্যে ৯৪ হাজার ৭০০ জন কাবা শরিফসংলগ্ন ঐতিহাসিক মাতাফ এলাকায় নামাজ আদায় করেন। একই মাসে মদিনার মসজিদে নববীতে ইবাদত ও জিয়ারতের জন্য যান ২ কোটি ৩১ লাখ মানুষ। এছাড়া রাসুলের রওজায় প্রবেশের সুযোগ পান ১৩ লাখ মুসল্লি। মহানবী (সা.) এবং তার দুই সাহাবির কবর জিয়ারত করেন আরও ২৩ লাখ মানুষ।
পবিত্র মসজিদের তত্ত্বাবধান কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু জুমাদিউস সানি মাসেই দেশি-বিদেশি মিলিয়ে ১ কোটি ১৯ লাখের বেশি মানুষ ওমরাহ পালন করেছেন।