ঢাকা শনিবার ২৫ আষাঢ় ১৪৩১ সকাল ০৩:২৩:২৯ (25-Jul-2026)
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের


দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও সরকারের দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংলাপে বসতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।তিনি বলেন, ‘সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এটি আমাদের সকল তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ। আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই।’জিতেন্দ্র সিং জানান, এই আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন। বৈঠকটি নাড্ডার কার্যালয় অথবা বাসভবনে অনুষ্ঠিত হতে পারে।তিনি বলেন, ‘সরকার কোনো প্রতিপত্তির প্রশ্ন তুলছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে একটি সমাধানে পৌঁছাতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।’আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিনীতভাবে আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করছি।’এদিকে, বিক্ষোভস্থল যন্তর মন্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, পুলিশ তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তার বাসভবনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে চান।তবে তিনি বলেন, ‘আমরা কারও বাড়ি বা অফিসে যেতে অস্বীকার করেছি। গণদরবার এখানেই। মন্ত্রীদের জনগণের মাঝে আসা উচিত। তারা যদি কথা বলতে চান, তাহলে সেই আলোচনা যন্তর মন্তরেই হওয়া উচিত।’সৌরভ দাস আরও বলেন, ‘নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানেও আলোচনায় বসতে তারা প্রস্তুত।’তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষিত মানুষ। আমরা সবসময়ই বলে এসেছি যে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, সেটিই সবচেয়ে ভালো।’

১ দিন আগে

উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির

উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির


মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ চেয়েছে বিরোধী দলগুলো। এর মাঝেই আন্দোলন নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোদি লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। 

১ দিন আগে

ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে

ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে


ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধী রাজনীতিবিদদের সংঘাত গতকাল বুধবার আরও তীব্র হয়েছে। সংসদের উভয় কক্ষের অধিবেশন তৃতীয় দিনেও ভন্ডুল হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনরত ছাত্রসমাজের প্রতিটি দাবি সমর্থন করে বলেছেন, গত এক দশকে ১৫৪টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে অথচ একজনও অপরাধী সাব্যস্ত হয়নি।গতকাল সংবাদ সম্মেলন করে রাহুল বলেন, ছাত্রসমাজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চায়। এটা ন্যায্য দাবি। শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য। সেই সঙ্গে ছাত্রদের দাবি প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা। যারা শিক্ষার্থীদের ওপর অত্যাচার করেছে, তাদের শাস্তি দেওয়া হোক। কংগ্রেস প্রতিটি দাবিই সমর্থন করে।শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীদের ধরনাস্থল যন্তর মন্তরে আবার আগের চিত্র ফিরে এসেছে। গতকাল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হন। দিল্লি পুলিশ একটা সময় যন্তর মন্তরের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। খাদ্য-পানীয় ঢুকতে দিচ্ছিল না। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছিল।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এগিয়ে আসেন। হাজার হাজার মানুষ বিনা পয়সায় খাবার বিলি করেন। দেশের বিভিন্ন শহর থেকে নানা পেশার মানুষ সুইগি, জোম্যাটো, ফুড পান্ডার মতো বিভিন্ন খাবার ডেলিভারি সংস্থার মাধ্যমে খাদ্য-পানীয় পাঠান যন্তর মন্তরে। শিক্ষার্থীদের এই অবস্থান ঘিরে বহু মানুষ কেউ চায়ের দোকান খুলেছেন, কেউ রান্না করা খাবার আনছেন, কেউ ফল এনে বিলি করছেন বিনা পয়সায়। গতকাল এত খাবার চলে আসে যে আন্দোলনকারী নেতারা সামাজিক মাধ্যমে আবেদন জানান এখন আর খাবার না পাঠাতে।কোনো আন্দোলন ঘিরে দিল্লিতে এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন অতীতে দেখা যায়নি। কেউ কেউ এই আন্দোলনকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার যুবসমাজের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন।এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গতকাল গুজরাটের আহমেদাবাদে বিক্ষোভ হয়েছে। গুজরাট বিশ্ববিদ্যালয়ের সামনে ওই বিক্ষোভ থেকে শতাধিক ব্যক্তিকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে।সংসদ ভবন চত্বরে বিক্ষোভবিরোধী নেতারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে অনড় থাকায় সরকার চাইলেও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে গতকাল সংসদে আলোচনা হয়নি। সোম ও মঙ্গলবারের মতো গতকালও সংসদের দুই কক্ষ সারা দিনের মতো অচল হয়ে যায়। বিরোধীরা মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন, তা মানা হয়নি।অচলাবস্থা ঘোচাতে সরকারের দুই মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয়বার আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে জানানোও হয়েছিল, স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে বুধবার দুপুর ১২টায় বৈঠকে আসবেন সিজেপির প্রতিনিধিরা।কিন্তু ছাত্রনেতারা জানিয়ে দেন, মন্ত্রীদের বাসভবনে তাঁরা যাবেন না। সরকার আলোচনায় রাজি থাকলে মন্ত্রীদেরকে যন্তর মন্তরে আসতে হবে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে কোনো নিরপেক্ষ স্থানে আলোচনা হতে পারে। সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাংকা গণমাধ্যমকে জানান, সরকার যদি দাবি মানতে রাজি থাকে, তাহলেই আলোচনা। না হলে স্রেফ সময় নষ্ট। তাঁরা জানান, এর আগে এক দফা আলোচনা হয়েছে। সরকারের কাছে দাবিনামাও দেওয়া হয়েছে। কোনো লাভ হয়নি।আশুতোষ রাংকা গণমাধ্যমে বলেছেন, ‘সরকার যদি দাবি মেনে নেয় তাহলে ভালো, না হলে লাখ লাখ মানুষ দিল্লি আসার অপেক্ষায় রয়েছেন। এবার আর তাঁদের আমরা আটকাব না। নীরব থাকতে বলব না।’ তিনি বলেন, ‘আমরা সরকারকে বলেছি, ২০ জুলাই যা হয়েছে, তা “ট্রেলার” মাত্র, পুরো সিনেমা নয়।’প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে গত মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেছিলেন কংগ্রেসের নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সেখানে গিয়ে রাহুল গান্ধীকে বলেছিলেন, সরকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে আলোচনায় রাজি। চাইলে বুধবারেই তা শুরু হতে পারে। কিন্তু রাহুলসহ বিরোধী নেতারা শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে অনড় থাকেন।গতকাল সকালে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীসহ প্রায় সব বিরোধী নেতা-নেত্রী কালো পোশাক পরে সংসদ ভবনে আসেন। সংসদ ভবন চত্বরে তাঁরা বিক্ষোভ দেখান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লোকসভা ও রাজ্যসভাও অচল করে দেন। লোকসভার একসময়ের সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘‘সরকার আলোচনায় রাজি। কিন্তু কোন নিয়মে কতক্ষণ তা হবে, সেটা আলোচনাসাপেক্ষ। বিরোধীরা সেই আশ্বাস আমলে নেননি। লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান—দুজনই সভা মুলতবি করে দেন।’’সরকারি সূত্রের মতে, সরকার যেকোনো শর্তে আলোচনায় প্রস্তুত। কিন্তু কোনোভাবেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানবে না। কারণ, ওই দাবি রাজনৈতিক। অথচ ওই দাবিতেই শিক্ষার্থীরা অনড়। বিরোধী দলগুলোও এই দাবিতে অনড় রয়েছে। ফলে অচলাবস্থার অবসান কীভাবে ঘটবে, এখনো বোঝা যাচ্ছে না।বিজেপি নেতারা এর মধ্যে বিদেশি চক্রান্ত খুঁজে পাচ্ছেন। কেউ মনে করছেন এর পেছনে পাকিস্তান, খালিস্তান, মার্কিন ধনকুবের জর্জ সোরসদের হাত আছে। তাঁদের অভিযোগ, নরেন্দ্র মোদির স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘‘এই বিক্ষোভ গুরুতর বিষয়। কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে যুব-ছাত্রদের ব্যবহার করছে। এটা উদ্বেগজনক।’’বিরোধীরা যদিও সেই দাবি আমলে নিচ্ছে না। কংগ্রেস নেতৃত্ব আগেই ছাত্রসমাজের পক্ষে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু করেছিল। এবার নতুন উদ্যমে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে গতকাল দেখা করেন এনসিপি নেতা শারদ পাওয়ার ও তাঁর কন্যা সুপ্রিয়া সুলে। বিজেপিও বসে নেই। কংগ্রেস নেতাদের প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের প্রতিবাদে বিজেপি ঠিক করেছে রাজ্যে রাজ্যে কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ দেখাবে।‘অত্যাচার গোটা দেশের বিবেক নড়িয়ে দিয়েছে’গতকাল বাইরে থেকে কেউ যাতে যন্তর মন্তরে আসতে না পারে, সে জন্য মেট্রো কর্তৃপক্ষ মোট ১৬টি স্টেশন বন্ধ করে দেয়। এতে নিত্যদিনের যাত্রীরা বিপাকে পড়েন। বহু স্টেশনের ভেতরে যাত্রীরা বিক্ষোভ দেখান। সরকারবিরোধী স্লোগান দেন। সন্ধ্যায় স্টেশনগুলো খুলে দেওয়া হয়।এই পরিস্থিতিতে আন্দোলনকারী ছাত্রনেতারা গতকাল সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন। সামাজিক মাধ্যমে সিজেপি লিখেছে, ‘আপনি একটা গোটা প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন। অনুপ্রাণিত করেছেন। আপনাকে অনুরোধ, অনশন প্রত্যাহার করুন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ বিরোধী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদলও গতকাল অনশনরত ওয়াংচুককে দেখতে হাসপাতালে যায়।দিল্লি হাইকোর্ট গতকাল পুলিশকে বলেছেন, পুলিশি অত্যাচারের বহু অভিযোগ এসেছে। সব তথ্য, নথি, সিসি ক্যামেরার ফুটেজ যেন অক্ষত রাখা হয়। কিছু যেন নষ্ট না হয়। পুলিশকে ভর্ৎসনা করে বিচারপতিরা বলেন, ছাত্ররা পুলিশি অত্যাচারের অভিযোগ এনেছেন। অথচ আপনারা বলছেন এসব প্রচারের অংশ? কী করে এটা হতে পারে? এই অত্যাচার গোটা দেশের বিবেক নড়িয়ে দিয়েছে।

১ দিন আগে

রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত

রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত


প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। বিক্ষোভ চলাকালে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির বেশ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের উদ্দেশে মিছিল শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের শীর্ষ নেতারা। বিক্ষোভকারীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।মিছিল প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছালে নিরাপত্তা বাহিনী তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কয়েকজন নেতাকে আটক করে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে রাহুল গান্ধীকে পুলিশ সদস্যদের সহায়তায় সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়।আটকের পর রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়, আর প্রিয়াঙ্কা গান্ধী ভাদরাকে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। পরে সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী থানায় প্রিয়াঙ্কা গান্ধী ভাদরার সঙ্গে দেখা করেন এবং রাত ৯টার দিকে গান্ধী ভাইবোন দুজনকেই মুক্তি দেওয়া হয়। মুক্তির পর রাহুল গান্ধী শিক্ষা ব্যবস্থায় দ্রুত সংস্কারের আহ্বান জানান এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানানো মানুষদের ধন্যবাদ জানান।বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর অন্যায় মানে দেশের প্রতিটি পরিবারের ওপর অন্যায়। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করেন। তবে কংগ্রেসের দাবি, সংসদে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।অন্যদিকে জিতেন্দ্র সিং দাবি করেন, সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হলে কংগ্রেস আন্দোলন প্রত্যাহার করবে বলে রাহুল গান্ধী প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন। পরে কংগ্রেস তাদের দাবির সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিও যুক্ত করে।এর আগে সোমবারও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দাবি, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তা নিয়ে দেশজুড়ে চলমান প্রতিবাদের জেরে ভারতের শিক্ষা ব্যবস্থা ও সরকারের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।সূত্র: এনডিটিভি

২ দিন আগে

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

২১ জুলাই ২০২৬ রাত ০৮:৫০:২৩

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

২১ জুলাই ২০২৬ রাত ০৮:৩৭:২০

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

২১ জুলাই ২০২৬ দুপুর ১২:৪০:১১

ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, এবার বন্ধ হলো ইন্টারনেট

ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, এবার বন্ধ হলো ইন্টারনেট

২০ জুলাই ২০২৬ রাত ০৯:১০:০৭

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

২০ জুলাই ২০২৬ রাত ০৮:০৮:১৫

ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ

ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ

২০ জুলাই ২০২৬ দুপুর ০১:১৮:৫০

পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

২০ জুলাই ২০২৬ দুপুর ১২:২০:০৫

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির

১৯ জুলাই ২০২৬ দুপুর ১২:০৩:০২

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

১৮ জুলাই ২০২৬ রাত ০৮:১৪:৩৮

ইরানে তীব্র হচ্ছে হামলা

ইরানে তীব্র হচ্ছে হামলা

১৮ জুলাই ২০২৬ সকাল ১০:৪০:৫৯

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

১৬ জুলাই ২০২৬ সকাল ১১:০৯:৩০

1–15 / মোট 191টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 13
শিরোনাম
কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, আলোচনায় যারা পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম পাবনায় স্ত্রী ও বাবাসহ সহকারী খাদ্য পরিদর্শকের ১০ বছর কারাদণ্ড শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, আলোচনায় যারা পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম পাবনায় স্ত্রী ও বাবাসহ সহকারী খাদ্য পরিদর্শকের ১০ বছর কারাদণ্ড শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে