নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৮:০০:৪৬
ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনে নতুন কমিটি গঠন
জায় যুদ্ধোত্তর শাসনব্যবস্থা গড়ে তুলতে জাতীয় গাজা প্রশাসন কমিটি (এনসিএজি) গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৬ জানুয়ারি হোয়াইট হাউস জানায়, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, আলি শাথ নামে একজন প্রযুক্তিবিদ ও নিরপেক্ষ ব্যক্তিকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গাজায় সরকারি সেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও টেকসই স্বশাসনের প্রস্তুতি তদারকি করবেন।