আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৭ মে ২০২৬ সকাল ১০:৫২:৩৩
৯ মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ
পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ আগামী নয়ই মে। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বুধবার (৬ মে) তিনি বলেন, আগামী নয়ই মে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডে সকাল দশটায়। রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন মি. ভট্টাচার্য। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।
সূত্র : বিবিসি বাংলা।