ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৩৭
যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি খুলে যুদ্ধ থামাতে ইরানের নতুন প্রস্তাব
যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি চালু করাসহ যুদ্ধের অবসান নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান।
তেহরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোয়াইট হাউসে এই বার্তা পাঠিয়েছে বলে জানা গেছে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং সংঘাতের স্থায়ী অবসান ঘটানো প্রস্তাবের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে।
রোববার অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
তেহরান জানিয়েছে, বন্দর এলাকা থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করবে না।