নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৬:৫৩:৪৬
সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী, নৌযান চলাচলে সতর্কতা
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় নৌচলাচল না করার অনুরোধ করা হয়েছে।
আইএসপিআর জানায়,জান-মালের নিরাপত্তায় সব নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।