নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মে ২০২৬ রাত ০৭:৩৫:৪৬
অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী
সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে পৌঁছালে প্রধানমন্ত্রী দেখতে পান, তার গাড়িবহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুলেন্স অতিক্রমের চেষ্টা করছে। তখন পরিস্থিতি বুঝে অতিজরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশ পেয়ে কর্মকর্তারা অ্যাম্বুলেন্সকে পথ করে দেন। বুধবার (৬ মে) সকাল ৯টার কিছু সময় আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে এমন দৃশ্য দেখা যায়।