ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৬:৪৭
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন :মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পড়াবেন। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মো.সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে।