নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ দুপুর ১২:০৬:৫৯
গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা
গাজীপুরের কাপাসিয়ায় শারমিন খানম নামে এক নারী, তার তিন সন্তান এবং ভাইকে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহত নারীর বাবা সাহাদত মোল্যা। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি মামলা (নং ১৭) করেন। মামলায় নিহত শারমিন খানমের স্বামী ফোরকানকে প্রধান আসামি এবং অজ্ঞাত চারজনকে আসামি করা হয়ে ছেনি হত রা হলেন- বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইকান্দি (উত্তর চরপাড়া) গ্রামের বাসিন্দা শারমিন খানম (৩৫), শ্যালক রসুল (২২), ফোরকানের তিন মেয়ে মিম খানম (১৪), উম্মে হাবিবা (৮) এবং ফারিয়া (দেড় বছর)।পেশায় প্রাইভেটকারচালক অভিযুক্ত ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। হত্যার ঘটনা নিয়ে দুই ধরনের বিরোধের তথ্য জানিয়েছে পুলিশ ও নিহতের স্বজনেরা। মূলত স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ, দ্বন্দ্ব ও মনোমালিন্য থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।