নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪৪:৩৫
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক ফেসবুক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছে। তবে এসব সত্য নয় বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে পরীক্ষা। আজ শনিবার ২৭ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডও শুরু হয়েছে।