নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৩:৫৫
ওসমান হাদির ঘটনায় বাংলাদেশ হাইকমিশনারকে যে বার্তা দিল ভারত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে বার্তা দিয়েছে তারা
মঙ্গলবার ২৩ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগপ্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম তাকে জানান, বাংলাদেশি ছাত্রনেতা শরিফ ওসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, ভারতীয় পক্ষ বলেছে হাদির মৃত্যুর জন্য তদন্ত শেষ হওয়ার আগেই ভারতকে দায়ী করা ঠিক নয়। ভারতীয় এক কর্মকর্তা বলেন, হাদির হত্যার পেছনে কারা জড়িত, তা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।