নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৯:৪৬
দুপুরের পর কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি
উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকেই সারাদেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ। অনেক কেন্দ্রে দেখা যায় দীর্ঘ সারি।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ঢাকা-১৭ ও ১৮ আসনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা গার্লস হাইস্কুল, রাজউক উত্তরা মডেল কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।