ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৫
জমে উঠেছে পশুর হাট
দেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে সাধারণ ক্রেতার তুলনায় পাইকারি ক্রেতা ও বেপারিদের আনাগোনাই বেশি। দর-দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর বিক্রি নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন কৃষক ও খামারিরা।
রংপুরের হাটগুলোতে দূর-দুরন্ত থেকে গরু নিয়ে এসেছেন খামারি ও কৃষকরা। শঠিবাড়ি, বেতগাড়ি, খানসামা, বাড়িসহ বিভাগের ৫ শতাধিক স্থায়ী-অস্থায়ী হাটে এখন গরু আর বেপারিদের ভিড়। চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও বরিশালসহ বিভিন্ন জেলা থেকে আসছেন বেপারিরা। পাইকারি ক্রেতারা বলছেন, গতবারের তুলনায় মণপ্রতি ৩ থেকে ৪ হাজার টাকা বেশি দাম পড়ছে। অন্যদিকে, খামারিদের দাবি, গরু বিক্রি করেও গুণতে হচ্ছে লোকসান।
আর জামালপুরে স্থায়ী-অস্থায়ী হাট ৩৫টিরও বেশি। ক্রেতারা বলছেন, চাহিদামতো গরু থাকলেও দর-দামের সঙ্গে সমন্বয় করতে পারছেন না।
তবে চুয়াডাঙ্গার হাটগুলোও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর। জেলার ৫টি স্থানে বসেছে স্থায়ী হাট। এবারের হাটে বড়ো গরুর চাহিদা কিছুটা কম। দেশি জাতের মাঝারি ও ছোট গরুর পাশেই ভিড় বেশি। দাম নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া।