নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ১০:২০:৪৬
একনেকে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে গতি আনতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।একনেক সভায় ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান।
জোনায়েদ সাকি বলেন, ‘প্রকল্প ব্যয় যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এবং কাজ সম্পন্ন করতে দীর্ঘমেয়াদি না হয়, জনগণের কল্যাণ যাতে হয়—সেই বিষয়ে দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
প্রতিমন্ত্রী জানান, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে ১৩টি।