নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৬:২৩
স্মার্ট এনআইডি কার্ড বিতরণ
আবারও শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম । বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে। যেসব নাগরিক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি এবং যারা সম্প্রতি ভোটার হয়েছেন, তাদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
সূত্র জানায়, স্মার্ট এনআইডি কার্ড বিতরণ একসঙ্গে সব জেলায় নয়, বরং ধাপে ধাপে ও এলাকা ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন, উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে কার্ড বিতরণসংক্রান্ত তথ্য জানানো হচ্ছে।
এসএমএসের মাধ্যমে স্মার্ট এনআইডির তথ্য জানার সুযোগ নাগরিকরা ঘরে বসেই তাদের স্মার্ট এনআইডি কার্ডের অবস্থা জানতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের নির্ধারিত নম্বরে এসএমএস পাঠাতে হবে।