ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:৫৬
পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ
বাংলাদেশ আজ ইতিহাসের এক নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের উদ্বোধন হবে। এই বিশেষ মুহূর্তটির মাধ্যমে বিশ্বমঞ্চে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের অভিজাত ক্লাবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে বাংলাদেশ।