ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০১:৩৭:৪৮ (21-Jun-2026)
দেশে ফের কমল স্বর্ণের দাম

দেশে ফের কমল স্বর্ণের দাম


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২০ জুন) থেকে সারা দেশে মূল্যবান এই ধাতু সবশেষ নির্ধারিত নতুন কম দামে বিক্রি হচ্ছে।শুক্রবার (১৯ জুন) সকালে সোনার দাম এক লাফে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমায় বাজুস। নতুন দাম অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। গতকালের এই বড় ছাড়ের পর আজ জুয়েলারি দোকানগুলোতে নতুন এই দামই কার্যকর রয়েছে।এছাড়া অন্যান্য মানের সোনার দামও সমানতালে কমেছে। আজ বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা গ্রাহকেরা কিনতে পারছেন ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায়। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগেই যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

৮ ঘন্টা আগে

বাজারে নিত্যপণ্যের দাম চড়া, চাপে সাধারণ মানুষ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া, চাপে সাধারণ মানুষ


রাজধানীর বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। উচ্চমূল্যের কারণে স্বস্তি নেই সাধারণ মানুষের মনে।শুক্রবার (১৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।কাঁচা পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, সবজির বাজারে বেগুন আকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, করলা ও উচ্ছে ৮০ টাকা, শসা ৮০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৬০ টাকা, লতি ৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা ও জালি কুমড়া ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।কলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।শাকের বাজারে লালশাক ১৫ টাকা, পুঁইশাক ও লাউশাক ৩০ টাকা, কচুশাক ও কলমিশাক ১০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। আলুর কেজি ২৫ টাকা।সবজির বাজারের মতো একই অবস্থা মাংস ও মাছে বাজারের। মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং বকরির মাংস ১ হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ টাকা, লেয়ার ও সোনালি মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।মাছের বাজারে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ৩ হাজার টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা এবং ছোট আকারের ইলিশ ৯০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এছাড়া রুই ও কাতল মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, বড় সিলভার কার্প ২০০ টাকা, ছোট সিলভার কার্প ১৪০ থেকে ১৬০ টাকা, বোয়াল ৭০০ টাকা, হাইব্রিড ট্যাংরা ৮০০ টাকা, পোয়া মাছ ৫০০ টাকা এবং কাচকি মাছ ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এ ছাড়াও মসলার বাজারে দেশি রসুন ১০০ টাকা, আমদানি করা বড় রসুন ১৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা এবং আদা ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।অন্যদিকে মুদি দোকান ঘুরে দেখা যায়, চালের বাজারে স্বর্ণা চাল ৫০ থেকে ৫৫ টাকা, মিনিকেট ও মোজাম্মেল চাল ৮৫ টাকা, বিআর-২৮ চাল ৬০ টাকা এবং পাইজাম চাল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।ডালের মধ্যে দেশি চিকন মসুর ডাল ১৬০ টাকা, বড় মসুর ডাল ১০০ টাকা এবং ছোলার ডাল ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই ধরনের ডাল সুপারশপে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।ছুটির দিনে সকালে মিরপুর-১০ নম্বরে কেনাকাটা করতে এসে অসন্তোষ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী মো. শাহিন মিয়া। তিনি বলেন, বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম আগের মতোই বেশি রয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তার ভাষ্য, আয় বাড়েনি কিন্তু সংসার চালানোর খরচ দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে মাছ, মাংস ও সবজির দাম মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বাজারে নতুন করে দাম না বাড়লেও বর্তমান উচ্চমূল্যে স্বস্তি পাচ্ছেন না বলে জানান শাহিন। 

১ দিন আগে

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম


দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।শুক্রবার (১৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

১ দিন আগে

সোনার দাম ভরিতে ৯ হাজার টাকা কমলো

সোনার দাম ভরিতে ৯ হাজার টাকা কমলো


দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের মূল্য ঘোষণা করেছে সংগঠনটি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।বাজুস জানায়, বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে, গত ১৫ জুন ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করে এক ভরি স্বর্ণালংকারে বিক্রয়মূল্য দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ দিন আগে

চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী

চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী

১৭ জুন ২০২৬ রাত ০৮:২৩:০৯

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৬ জুন ২০২৬ দুপুর ০১:০৮:৫৪

সোনার দামে আবারও বড় লাফ

সোনার দামে আবারও বড় লাফ

১৫ জুন ২০২৬ দুপুর ০১:০১:২৯

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

১৫ জুন ২০২৬ সকাল ১১:০৭:৪৬

দাম বেড়েছে চাল ও মুরগির

দাম বেড়েছে চাল ও মুরগির

১৪ জুন ২০২৬ সকাল ১১:৫৩:০১

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

১৩ জুন ২০২৬ বিকাল ০৩:২৮:১৫

ভরিতে ৬,৫৯০ টাকা বাড়ল স্বর্ণের দাম

ভরিতে ৬,৫৯০ টাকা বাড়ল স্বর্ণের দাম

১৩ জুন ২০২৬ সকাল ১১:৩২:২৪

বাজেটে দাম কমবে যেসব পণ্যের

বাজেটে দাম কমবে যেসব পণ্যের

১১ জুন ২০২৬ রাত ০৬:০৭:১৩

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে

১১ জুন ২০২৬ বিকাল ০৫:৫৮:২৩

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

১১ জুন ২০২৬ বিকাল ০৫:৩২:৪৫

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় শিক্ষার্থীদের

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় শিক্ষার্থীদের

১১ জুন ২০২৬ বিকাল ০৪:৫৪:৪৯

1–15 / মোট 77টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 6
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু