নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মে ২০২৬ দুপুর ০১:৪০:৪৯
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও দফতর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের এই প্রার্থীর মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ হিসেবে ঘোষণা করেছেন। এর আগে আগামী ১২ মে অনুষ্ঠাতব্য নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করে ইসি।