নিউ ইয়র্ক প্রতিনিধি :
প্রকাশ : ৩০ জুন ২০২৬ রাত ০৯:৩৯:০৫
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বোনভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন রোববার নিউ ইয়র্কের ওয়েস্চেস্টার কাউন্টির সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশে ঘেরা " Glen Island পার্কে " আনন্দঘন পরিবেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত তিনশতাধিক সদস্যদের নিয়ে এ বনভোজ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বনভোজনে আলোচনা সভা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাল মানের খাবার পরিবেশনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে যেন একটুকরো কুষ্টিয়ায় পরিণত করে আয়োজক কমিটি।
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সু-যোগ্য সাধারণ সম্পাদক-সাদিক রহমান ও জনপ্রিয় উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়ার যৌথ পরিচালনায় বনভোজনে আমন্ত্রীত অতিথি ছিলেন চিত্র নায়িকা মৌসুমী, সমিতির উপদেষ্টা মন্ডলীর সভাপতি নুরুল আমিন বাবুর, মো. আবু মুসা ও মো. আব্দুল হামিদের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মো. ফারুক ইকবাল।
আরও উপস্থিত ছিলেন, আহ্বায়ক কেএম জামিরুল ইসলাম, প্রধান সমন্বয়কারী একেএম হক খোকন, সদস্য সচিব- শাহাদৎ আলী হালিম ও স্পোর্টস ডিরেক্টর জগলুল হক শাহীনসহ সকল কার্যকরী সদস্যদের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে সকালের নাস্তা ও লাঞ্চ পরিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মানিত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদানসহ সকল কার্য়ক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।