ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৬:৩০
সারজিস দেখতে হাসপাতালে গেলেন নাহিদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সারজিস আলমকে দেখতে হাসপাতালে গিয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনের নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সরাসরি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ছোটেন। সেখানে তিনি চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম সারজিস আলমের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো, কমরেড। আমাদের প্রার্থনা সব সময় তোমার সাথে আছে।