স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬ সকাল ১০:৪৪:৫৫
ক্লাসিকো জিতে শিরোপা উৎসবে বার্সেলোনা
উত্তাপহীন শিরোপা লড়াইয়ের প্রভাবই যেন পড়ল ক্লাসিকোয়। ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখার মতো কিছুই করতে পারল না রেয়াল মাদ্রিদ। নড়বড়ে প্রতিপক্ষকে অনায়াসে হারিয়ে লা লিগা জয়ের উল্লাসে মাতল বার্সেলোনা। কাম্প নউয়ে রোববার রাতে মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। মার্কাস র্যাশফোর্ডের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর, ব্যবধান বাড়িয়েছেন ফেররান তরেস। লা লিগার ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯টি শিরোপা জিতল বার্সেলোনা। তবে, এবারই প্রথম ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে, যা কাতালান ক্লাবটির উৎসবে দিয়েছে নতুন রং।
সূত্র : রয়টার্স