নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:৪৩:৪৫
টসে জিতে ভারতকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ
আজ বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা। নিয়ম অনুযায়ী আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। সবশেষ খবর, বাংলাদেশ টসে জিতেছে এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠাল।
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তবে চ্যালেঞ্জ যত বড়ই হোক, আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির। দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন—ভারতকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করতে চায় লাল-সবুজের তরুণ দল।