নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মে ২০২৬ রাত ০৭:৪৫:৪০
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ৫২ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৬৮টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৬টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল মঙ্গলবার (৫ মে) সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের।