আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৬ মে ২০২৬ দুপুর ১২:৩২:১৯
‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের
ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে প্রণালি পেরোতে সহায়তা করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামের যে প্রকল্প শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। এই বিরতি ‘স্বল্প সময়ের জন্য’ উল্লেখ করে গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হবে।”ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে প্রোজেক্ট ফ্রিডম স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।