ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬ সকাল ১১:৫৭:১৬
বিনা অভিজ্ঞতায় আরএফএল গ্রুপে চাকরি
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ জুন।
বিভাগের নাম: এক্সপোর্ট
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদ সংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ অথবা বিএসসি/এমএসসি
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২২-৩০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালীগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের সময়সীমা: ৩ জুন, ২০২৬