ঢাকা শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:১৪:৪৯ (13-Jun-2026)
দেশকে অশান্ত করা,মানুষকে বিভ্রান্ত করা বিরোধীদলের প্রধান কাজ : প্রধানমন্ত্রী

দেশকে অশান্ত করা,মানুষকে বিভ্রান্ত করা বিরোধীদলের প্রধান কাজ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ বাজেট বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবারের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই। সেটা হচ্ছে দেশের পথে অশান্তি তৈরি করা। মানুষকে বিভ্রান্ত করা।বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট দেওয়ার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়ে দেওয়া হয়েছে।তিনি বলেন, কর বাড়ানো হয়েছে শুধু মদ ও সিগারেটের ওপর। কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু বিরোধী দল সেটি নিয়েও সমালোচনা করছে। তাদের উদ্দেশ্য জনগণ ভালোভাবেই বুঝতে পারছে।শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘করবো কাজ, গড়ব দেশ’—এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কৃষক, নারী, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। সরকার দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।বেলা ১১টার দিকে নিজ হাতে মাটি কেটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, সরকার গঠন করতে সক্ষম হলে দেশের জন্য কাজ করব—এমন প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছি। পাতলী খাল পুনঃখনন শুধু একটি প্রকল্প নয়, এটি কৃষি, সেচ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

১ ঘন্টা আগে

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল বন্ধ ২০ মিনিট

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল বন্ধ ২০ মিনিট

মেট্রোরেলের শাহবাগ লাইনের হাই-ভোল্টেজ ট্র্যাকে হঠাৎ করে একটি বিড়াল এসে পড়ে, তাই ২০ মিনিটের একটু বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত এই অচলাবস্থার চলে।সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামার নজির থাকলেও, কোনো প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনা এটাই প্রথম।মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা বিএমটিসিএল-এর এক কর্মকর্তা বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ অপারেশন বন্ধ রাখা হয়েছিল। বিড়ালটি অক্ষত উদ্ধার করা হয়েছে। পরে ১২টা ১২ মিনিটেই আবার অপারেশন শুরু হয়েছে।হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্টেশনগুলোতে অপেক্ষমাণ মানুষের সারি দীর্ঘ হতে থাকে। তাদের মধ্যে অনেকেই স্টেশন ছেড়ে বিকল্প পরিবহনের দিকে পা বাড়ান।

১ ঘন্টা আগে

বিএনপির রাজনীতি মানুষের জন্য : প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা আগেই বলেছি বিএনপির রাজনীতি মানুষের জন্য এবং সে জন্যই আমরা কৃষক ভাইদের পাশের দাঁড়ানোর জন্য খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি। একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম, কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দেব কৃষক কার্ডের মাধ্যমে, ইনশাল্লাহ। শনিবার (১৩ জুন) ঢাকা থেকে বেসরকারি বিমান ইউএস-বাংলা বিমানযোগে দুই যুগ পর কক্সবাজারে পা রাখেন প্রধানমন্ত্রী। সফরের সূচনাতেই প্রধানমন্ত্রী তার বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সকাল থেকেই কক্সবাজারের পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে পাটলি খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান। ১৯৭৭ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দেশব্যাপী যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, পিএমখালীর এই পাতলী খালটি তারই অন্যতম সাক্ষী; ১৯৭৯ সালের নভেম্বর মাসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন। কক্সবাজারের এই স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। যার প্রথম দফায় চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু খাল খননই নয়, পরিবেশ রক্ষায় খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।দিনভর নানা কর্মসূচি শেষে রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

৪ ঘন্টা আগে

বিএনপির রাজনীতি মানুষের জন্য : প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য : প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৬ দুপুর ১২:৫৫:৩০

‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৬ দুপুর ১২:৫১:১৮

‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৬ দুপুর ১২:৫১:১৮

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩ জুন ২০২৬ দুপুর ১২:০৮:১১

নাঈমকে মারধর, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈমকে মারধর, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৩ জুন ২০২৬ সকাল ১১:৫৪:১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১৩ জুন ২০২৬ সকাল ১০:৫৫:৩৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৬ সকাল ১০:৪১:১৩

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৬ সকাল ১০:১৯:৪৮

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

১১ জুন ২০২৬ রাত ১১:১৯:০৮

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

১১ জুন ২০২৬ রাত ১১:০৬:৫৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১ জুন ২০২৬ বিকাল ০৫:২৬:২৪

1–15 / মোট 377টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 26
শিরোনাম
ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু দেশকে অশান্ত করা,মানুষকে বিভ্রান্ত করা বিরোধীদলের প্রধান কাজ : প্রধানমন্ত্রী মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল বন্ধ ২০ মিনিট বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিএনপির রাজনীতি মানুষের জন্য : প্রধানমন্ত্রী ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু দেশকে অশান্ত করা,মানুষকে বিভ্রান্ত করা বিরোধীদলের প্রধান কাজ : প্রধানমন্ত্রী মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল বন্ধ ২০ মিনিট বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিএনপির রাজনীতি মানুষের জন্য : প্রধানমন্ত্রী ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী