ঢাকা বুধবার ০৬ বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৭:৪১ (06-May-2026)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভােগান্তি চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভােগান্তি চরমে


মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।  বুধবার (৬ মে) ভোর থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজে ত্রুটির কারণে এ যানজটের সূত্রপাত হয়, যা ক্রমেই গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ঢাকামুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের যানবাহন। এতে করে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন। বাস, পণ্যবাহী ট্রাক, লরি, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ জরুরি সেবার অ্যাম্বুলেন্স ও ওষুধবাহী গাড়িও যানজটে ধীরগতিতে চলাচল করছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যার কারণে সেখান থেকে যানজটের সৃষ্টি হয়ে তা গজারিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবেরচর হাইওয়ে পুলিশ কাজ করছে। উলটো পথে যান চলাচল বন্ধ রাখা এবং দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

৪ ঘন্টা আগে

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত কর্মকর্তা মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন।রমনা বিভাগে দায়িত্ব পালনের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে অংশ নেন।

২২ ঘন্টা আগে

সুনামগঞ্জে বাসের ধাক্কায় ৫ জনের প্রাণহানি

সুনামগঞ্জে বাসের ধাক্কায় ৫ জনের প্রাণহানি


সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের হাসেম আলির ছেলে ইউসুফ আলি (৫০), ইউসুফ আলির দুই মেয়ে নিলুফা আক্তার (৩৫), কেয়া আক্তার (১৫) ও ভাতিজি জামাই ও একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন (৫৫)।বিষয়টি নিশ্চিত করেছেন, তিওর জালাল গ্রামের বাসিন্দা তাহিরপুর উপজেলার বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলি নেওয়াজ। তবে নিহত সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, এদিন দুপুরে সিলেটে থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহনে। এ সময় সুনামগঞ্জ থেকে সিএনজি ইন্নী পরিবহন-১ করে সিলেটে যাচ্ছিলেন ইউসুফ আলি, তার দুই মেয়ে ও ভাতিজি জামাই। পথে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে রিফাত পরিবহনের বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং তাদের পরিবহন করা সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উলটে যায়।  এতে সিএনজির চালক ও ইউসুফ আলি ঘটনাস্থলেই মারা যান। নিহতের দুই মেয়ে নিলুফা আক্তার, কেয়া আক্তার ও ভাতিজি জামাই মো. শাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়ে আময় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়। জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম ডালিম বলেন, হঠাৎ করে বিকট শব্দ শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি একটি বাস বাম দিক থেকে গিয়ে ডান দিকের খাদে পড়ে আছে। একটি সিএনজি বাসের পাশের দুমড়ে মুচড়ে পড়ে আছে। ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুইজন যাত্রী মারা যায়। বাসটি সিলেট থেকে নিয়ম মোতাবেক সড়কের বামপাশ দিয়ে সুনামগঞ্জে যাওয়ার কথা। ঘটনার প্রত্যক্ষদর্শী জালালপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, আমি সড়কের পাশেই বাড়ির সামনে কাজ করছিলাম। হঠাৎ দেখি একটি বাস রাস্তার বাম পাশ থেকে একটি সিএনজিকে জোরে ধাক্কা দিয়ে ডান দিয়ে যাচ্ছে। পরে দেখি সিএনজির দুইজন মারা গেছে। সিএনজির ভেরতে থাকা দুই মহিলাসহ আরও তিনজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে আমরা সিলেটে পাঠাই। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ছাতকের জালালপুর এলাকায় বাস-সিএনজি দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন নিহত হয়েছেন। দুই জনের লাশ সুনামগঞ্জে আছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১ দিন আগে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ২


ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের উপরে অন্য একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হন। 

২ দিন আগে

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

৩ মে ২০২৬ সকাল ১১:২৩:০৯

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

৩ মে ২০২৬ সকাল ০৯:২৬:৫৩

যে-সব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যে-সব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

২ মে ২০২৬ সকাল ০৯:৪১:২৯

সুনামগঞ্জে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১ মে ২০২৬ সকাল ১০:১১:৩৯

ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ

ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ

৩০ এপ্রিল ২০২৬ রাত ০৭:৩৮:২৭

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

৩০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:৪৩

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

৩০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৭:৫৬

মা-মেয়েসহ ৩ জনকে হত্যা, গ্রেপ্তার ১

মা-মেয়েসহ ৩ জনকে হত্যা, গ্রেপ্তার ১

২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৭:৪৯

বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জনের প্রাণহানি

বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জনের প্রাণহানি

২৬ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫৯:৩০

শিরোনাম
অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা