ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৩:১৪:১০ (21-Jun-2026)
টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু


টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই নামক স্থানে ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, কূপের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে তারা মারা যেতে পারেন। মারা যাওয়ারা হলেন- জলই গ্রামের বাবুল হাদিমা, তার ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, টেলকি জলই এলাকায় আজ সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। প্রথমে গ্রাবিয়েল নকরেক ছাগল উদ্ধার করতে কূপে নামেন। তার সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিনজন কূপে প্রবেশ করেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

৯ ঘন্টা আগে

'জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না'

'জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না'


বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছিলেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন চুক্তি সম্পন্ন করা হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে।এর আগে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের মাত্র তিন মাস সময়ে ইতোমধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে।এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি মুন্সীগঞ্জের কালীদাস নদীর উপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এর আগে মন্ত্রী উত্তর ইসলামপুর এলাকায় পৌঁছে স্থানীয়দের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের খোঁজ নেন। পরে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। 

১০ ঘন্টা আগে

আধাঘন্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম

আধাঘন্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম


মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টি। তাতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু, কোথাওবা কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ এবং খেটে খাওয়া শ্রমজীবীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।বছরের পর বছর কোটি কোটি টাকার প্রকল্প চললেও সামান্য বৃষ্টিতে নগরী ডুবে যাওয়ার এই স্থায়ী রূপ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই বৃষ্টিতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হয়।এসব এলাকায় গিয়ে দেখা যায়, সকালের মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতেই চকবাজার ও কাতালগঞ্জ এলাকার সড়কগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় যানবাহনগুলো মাঝপথেই আটকে যাচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছাতে যেমন দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, তেমনি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রাস্তায় জমে থাকা হাঁটু সমান পানি মাড়িয়েই পথচারীদের কষ্ট করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।কাতালগঞ্জের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, 'বহু বছর ধরে আমরা একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাচ্ছি। একের পর এক মেগা প্রকল্প আসে, কিন্তু আমাদের কষ্টের কোনো শেষ নেই। আধা ঘণ্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, সামনের দিনগুলোতে কী হবে?'ভোগান্তিতে পড়া রিকশাচালক মো. জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, “বহুদিন ধরে আমরা এ সমস্যার সম্মুখীন হচ্ছি। ছুটির দিন হলেও আমাদের তো আয়ের আশায় বের হতে হবে। কিন্তু রাস্তায় পানি উঠে যাওয়ায় রিকশা চালানো যাচ্ছে না। আমাদের এই কষ্ট দেখার কেউ নেই।”বেসরকারি চাকুরিজীবী তানিয়া সুলতানা বলেন, ‘রাস্তায় এত পানি জমবে বুঝতে পারিনি। কোনো যানবাহন মিলছে না, বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়েই হাঁটতে হচ্ছে। জলাবদ্ধতার অজুহাতে যানবাহনেও ভাড়া দাবি করছে দ্বিগুণ। চট্টগ্রাম কি কখনো জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে না?’তবে চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চিরচেনা এলাকা প্রবর্তক মোড়ে অবশ্য এবার কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। মেগা প্রকল্পের আওতায় সেখানকার হিজড়া খালের মুখে বাঁধ দিয়ে চলমান কাজের সুবাদে প্রবর্তক মোড়ে আগের মতো পানি জমেনি। তবে প্রবর্তক মোড় রক্ষা পেলেও এর আশপাশের নিচু এলাকা ও সংযোগ সড়কগুলো ঠিকই পানিতে ডুবে ছিল। ফলে সামগ্রিক ভোগান্তি খুব একটা কমেনি।

১ দিন আগে

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে


খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের মামলায় পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগীর মা মামলা করলে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ এবং দুপুরে খুলনার চিফ মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক ইকবাল গ্রেপ্তার পু‌লিশ দম্প‌ত্তি‌কে কারাগারে প্রেরণের নি‌র্দেশ দেন।গ্রেপ্তাররা হলেন- সঞ্জয় কুমার সাহা এবং তার স্ত্রী পরি রানী সাহা। তারা দুজনই নগরীর সোনাডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নরসিংদী থেকে খুলনায় গিয়ে ভুক্তভোগীর মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, পাঁচ বছরেরও বেশি সময় ধরে তার মেয়ে ওই বাসায় কাজ করছিল। মেয়ের ওপর এমন অমানবিক নির্যাতনের কথা তিনি জানতেন না। মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নিতে চান তিনি।নির্যাতনের শিকার কিশোরী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করতেন ওই কিশোরী। বিভিন্ন অজুহাতে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। বুধবার দুপুরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে তরকারি পুড়ে যাওয়ার অজুহাতে গৃহকর্মী মিলনের ওপর চড়াও হন এএসআই সঞ্জয়ের স্ত্রী পপি রানী সাহা। তিনি মিলনকে মারধর করার পাশাপাশি তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন। নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বুধবার বিকেলেই পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে এবং এএসআই সঞ্জয় ও তার স্ত্রীকে থানা হেফাজতে নেয়।ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল জানান, গতকাল বিকেলে খুলনা সোলার পার্কে একটি সেমিনারে অংশ নেওয়ার সময় তিনি পাশের ভবনের ভেতরে একজনকে নির্যাতন করতে দেখেন। দূর থেকে পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করেন তিনি। পরে জানতে পারেন, তরকারি পুড়ে যাওয়ার কারণে ওই গৃহকর্মীকে মারধর করা হয়েছে। অভিযোগ রয়েছে, গরম কড়াই দিয়ে ওই তরুণীর শরীরে ছ্যাঁকাও দেওয়া হয়েছে।সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।ওসি আরও বলেন, বুধবার থেকে এই পুলিশ দম্পতি গৃহকর্মী সম্পর্কে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। অবশেষে আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা দুজনই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের কাছ থেকে এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের আইনি ও সার্বিক সহায়তা প্রদান করা হবে।’

২ দিন আগে

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

১৭ জুন ২০২৬ সকাল ১০:৩৬:৫২

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

১৫ জুন ২০২৬ সকাল ১১:৩১:৪৫

মাদারীপুুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

মাদারীপুুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

১৫ জুন ২০২৬ সকাল ১১:২৩:৩৬

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৪ জুন ২০২৬ দুপুর ১২:৪৩:২৮

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

১৪ জুন ২০২৬ দুপুর ১২:২১:২৮

সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

১৪ জুন ২০২৬ দুপুর ১২:১৪:৫৪

ক্রিকেটার নাঈম ইস্যুতে খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম ইস্যুতে খুলশী থানার ওসি প্রত্যাহার

১৪ জুন ২০২৬ সকাল ১০:৫৭:১১

১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

১৪ জুন ২০২৬ সকাল ১০:১৭:৩৪

বিএনপির রাজনীতি মানুষের জন্য : প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য : প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৬ দুপুর ১২:৫৫:৩০

‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৬ দুপুর ১২:৫১:১৮

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩ জুন ২০২৬ দুপুর ১২:০৮:১১

1–15 / মোট 95টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 7
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু